হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে

একটি প্রস্তাব নিয়ে কাতারি মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে

ইরানি প্রস্তাব ও প্রশ্নের উত্তর দিতে হবে বলেও জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র

তথ্য অনুযায়ী, সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকদের

আব্বাস আরাঘচি বলেন, কনসালটেশন বা পরামর্শ প্রক্রিয়া চলছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত

হয়নি কারণ বিষয়টি অপর পক্ষের(যুক্তরাষ্ট্রের) উত্তরের ওপর নির্ভর করছে। এই সফরে মার্কিন কর্মকর্তাদের সাথে সরাসরি

আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেন তিনি। তেহরান হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে

দেওয়ার জন্য আগে ঘোষিত সাতটি শর্তে অটল রয়েছে এবং বর্তমানে ওয়াশিংটনের উত্তরের জন্য

অপেক্ষা করছে। আব্বাস আরাঘচির বক্তব্য অনুযায়ী, কাতারের

দুই দিনের টানা যোগাযোগের পর এখনো একটি চুক্তিতে

পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য ইরানের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি

পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান শুরুতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সাত দিনের সময়সীমা

বেঁধে দিয়েছিল। কিন্তু সেই সময়সীমা কমিয়ে এখন মাত্র দুই দিন করা হয়েছে। পরবর্তী অগ্রগতি যুক্তরাষ্ট্রের দেওয়া উত্তর

এবং তাদের বাস্তবমুখী পদক্ষেপের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।